আইনজীবীদের ফ্রি কুরআন বিতরণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৮:০৫:৩৫ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল বলেছেন, পবিত্র কুরআন অনুসরণের মাধ্যমেই দুনিয়া-আখেরাতের কল্যাণ হাসিল করা সম্ভব। শুধু তাই নয়, এ কুরআনকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে একটি আলোকিত ও কল্যাণমুখী সমাজ গড়ে উঠবে। আমাদের ব্যক্তিজীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কুরআন অনুসরণের জন্য যত্নশীল এবং উদ্যোগী হতে হবে।
সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘পাণ্ডুলিপি প্রকাশন’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট জেলা বারের আইনজীবীদের মধ্যে যুক্তরাজ্যের ইসলামী চিন্তাবিদ শায়খ এ এইচ এম শফিকুর রহমান আল মাদানী অনুদিত ফ্রি কুরআনুল কারিম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সিলেট জজ কোর্টের ৫নং বার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মো. কবির আহমদ বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম, অ্যাডভোকেট এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের, যুগ্ম সাধারণ সম্পাদক-১ অ্যাডভোকেট আবদুল মুকিত অপি, পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট খন্দকার সাইদুর রহমান রানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট শাবানা ইসলাম, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট ফাহমিদা সুলতানা চৌধুরী স্বর্ণা, অ্যাডভোকেট দিদার আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট মুহাম্মদ জুয়েল, অ্যাডভোকেট সাইদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রাব্বি হাসান তারেক, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা শিফা, অ্যাডভোকেট সোনিয়া জেরিন, অ্যাডভোকেট ওয়াসকুরুনি উজ্জ্বল, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট ফারজানা হাবিব চৌধুরী, অ্যাডভোকেট জাকিয়া জালাল, অ্যাডভোকেট নাসিমা আক্তার আশা, সাংবাদিক ফুল মিয়া, সাংবাদিক জালাল জয় প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম। বিজ্ঞপ্তি




