রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৮:০৯:১৯ অপরাহ্ন

সিলেটের রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার মার্কেটের তৃতীয় তলায় ব্যবসায়ী, কর্মচারী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় মার্কেট মসজিদের ইমাম মাওলানা হাফিজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হফিজ আব্দুল হালিম কামালপুরী।
ইফতার মাহফিলে সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লু ও সাধারণ সম্পাদক লিটন আহমদের তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, তৈয়েবুর রহমান নানু, মাসুদ হোসেন খান, মাওলানা আব্দুল আলিম, সিনিয়র সহ সভাপিত সেতাব উদ্দিন খান পারভেজ, সাবেক সভাপতি জিডি রুমু, সহ-সভাপতি আবুল লেইছ, সায়েম আহমদ, সহ সাধারণ সম্পাদক সাজু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ তমাল পাল, সদস্য সোহেল আহমদ, মামুন আহমদ, জুবের আহমদ, শাওন আহমদ, তাওহিদ ও রেদওয়ান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি




