দক্ষিণ সুরমায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৫৫:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার প্যারাইচক বাইপাস সড়ক সংলগ্ন একটি ঘর থেকে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ| তিনি উপজেলার কুচাই পূর্বপাড়া গ্রামের লাল মিয়া ও মুক্তা খানমের পুত্র| গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভোরে প্যারাইচক হতে শ্রীরামপুরগামী পাকা রাস্তার বাম পাশে ফিসারিজ টিনশেড ঘরে অভিযান চালায় মোগলাবাজার থানা পুলিশ| মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাস্তার বাম পাশে ফিসারিজ টিনশেড ঘর হতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইসমাইল আলীকে গ্রেফতার করা হয়| এই ঘটনায় মোগলাবাজার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে| মামলা নং ৭ (১৫/০৪/২০২৬)| মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে|




