২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে আটক ৪২
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৫৭:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলার ৪২ জন আসামীকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)| এছাড়া ১০১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ| গতকাল বুধবার (১৫ এপ্রিল) এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, সন্দেহজনক, জুয়াড়ি ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে| একই সময়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে|
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন প্রকার ৩৪টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৬৭টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে| এর মধ্যে বাস ৩টি, সিএনজি ১০টি, মোটর সাইকেল ১৪টি, প্রাইভেট কার ৪টি ও অন্যান্য যানবাহন ৩টিসহ মোট ৩৪টি| এছাড়া ট্রাক ২টি, প্রাইভেটকার ২টি, সিএনজি ২৫টি, মোটর সাইকেল ২৩টি ও অন্যান্য যানবাহন ১৫টিসহ মোট ৬৭টি গাড়ি জব্দ করা হয়|
এসএমপির মিডিয়া অফিসার মঞ্জুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা করা হয়েছে| মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে|




