বড়লেখায় কাল বৈশাখী ঝড়ে উড়ে গেছে প্রাইমারি স্কুলের চালা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৮:০৪:৩৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সোমবার রাতের কাল ˆবশাখী ঝড়ের ছোবলে গাছ পড়ে ভেঙ্গে পড়েছে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা| ফেটে গেছে ভবনের দেওয়াল| কয়েকটি গ্রামে উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর|
উপজেলার দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে সোমবার মধ্যরাতে কাল ˆবশাখী ঝড় বয়ে যায়| প্রবল ঝড়ে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ওপর পড়ে কয়েকটি বড় গাছ| ঝড়ে উড়ে গেছে স্কুল ভবনের টিনের চালা ও ফেটে গেছে স্কুলের পাকা দেওয়াল| এছাড়া ঝড়ে বিধ্বস্ত হয়েছে ব্যাপক ঘরবাড়ি| উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা| বিদ্যুত লাইনের ওপর গাছ পড়ে অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ|
বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর খান জানান, ঝড়ে গাছ পড়ে বিদ্যালয় ভবন বিধ্বস্ত হওয়ায় এবং চালা উড়ে যাওয়ায় শ্রেণি কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে| স্কুলের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে| উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবারের ঝড়ে উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষয়-ক্ষতি হয়েছে| ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রেরণ করতে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে|





