গবেষণায় শাবির ১৮৪ শিক্ষার্থী পাচ্ছেন ৪৬ লাখ টাকা অনুদান
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৮:০৯:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গবেষণা বাড়াতে স্নাতকোত্তরের (থিসিস) ১৮৪ জন শিক্ষার্থীকে ৪৬ লাখ টাকার অনুদান দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)| চলতি অর্থবছরে ২৫ হাজার টাকা করে ২১টি বিভাগের ১৮৪ শিক্ষার্থীকে এককালীন এই গবেষণা অনুদান দেওয়া হচ্ছে|
তথ্যমতে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে শাবিপ্রবির বরাদ্দকৃত রাজ¯^ বাজেটের ৫০ লাখ টাকা থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের গবেষণা অনুদান দেওয়া হচ্ছে| এর মধ্যে ৪৬ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ১৮৪ জন শিক্ষার্থীকে অনুদান হিসেবে দেওয়া হচ্ছে| বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে নিয়মিত স্নাতকোত্তর শ্রেণির ‘মাস্টার্স বাই মিক্সড মোড বা থিসিস’-এর শিক্ষার্থীরা এই অনুদান পাচ্ছেন| এর মধ্যে প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন থিসিস শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে|
বাছাইকৃতদের মধ্যে নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, পলিটিক্যাল স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, বন ও পরিবেশ বিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, পুর ও পরিবেশ কৌশল, ˆজব রসায়ন ও আণবিক জীববিদ্যা (বিএমবি), ˆজব প্রযুক্তি ও জিন প্রকৌশল, রসায়ন এবং তড়িৎ প্রকৌশল বিভাগের ১০ জন করে থিসিসের শিক্ষার্থী গবেষণা অনুদান পাচ্ছেন| এছাড়া বাংলা বিভাগের ৮ জন, ব্যবসায় প্রশাসনের ৫ জন, ইংরেজির ৪ জন, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ৬ জন, গণিতের ৮ জন ও পরিসংখ্যান বিভাগের ৭ জনকে বাছাই করা হয়েছে|
বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আরও আগ্রহী করে তুলতে কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে| চলতি বছরে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে| এর মধ্যে ৪৬ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে| বাকি অর্থ দিয়ে শিক্ষার্থীদের থিসিস সম্পন্ন হওয়ার পর একটি সম্মেলনের আয়োজন করা হবে| সেখানে শিক্ষার্থীরা তাঁদের গবেষণা উপস্থাপন করবেন| কর্তৃপক্ষ চাইলে ভবিষ্যতে এই অনুদান বাড়তে পারে|




