রাজস্ব আদায়ে ৯ মাসে রেকর্ড ঘাটতি
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৮:১৪:১৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রাজস্ব আদায়ে ৯ মাসে রেকর্ড ঘাটতি দেখা দিয়েছে| গত মার্চ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা| আগের বছরের মার্চের চেয়ে আলোচ্য মাসে আদায় বেড়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ| বিশেষজ্ঞরা এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির গতি মন্থরতাকে দায়ী করেছেন|
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা এযাবতকালের রেকর্ড| চলতি অর্থবছর শেষ হতে আরো তিন মাস বাকী| ওই সময়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিয়ে, চলতি অর্থবছর সোয়া এক লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা|
৯ মাসে রাজ¯^ আদায়ে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি সত্ত্বেও—লক্ষ্যমাত্রার তুলনায় এত বড় ব্যবধান হওয়ার পেছনে, মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা নেওয়াকেও দায়ী করছেন তারা| এনবিআর প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্চ মাসে আমদানি কর আদায়ে প্রবৃদ্ধি না হয়ে উল্টো আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে| অন্যদিকে একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৮৬ ও ২ দশমিক ৭৭ শতাংশ|




