সিলেটে ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৮:২৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গত ৩২ ঘন্টায় আরও ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, গত বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১৫২টি যানবাহনের মধ্যে ৭৩টির বিরুদ্ধে মামলা এবং ৭৯টিকে আটক করা হয়েছে।
মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি ট্রাক, ২টি বাস, ১৫টি প্রাইভেটকার, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪টি মোটরসাইকেল ও ১৪টি অন্যান্য যানবাহন।
আর আটক যানবাহনের মধ্যে ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেল ও ৯টি অন্যান্য যানবাহন রয়েছে।





