সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করল ছাত্রদল
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৮:০৩:৫৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করেছে ছাত্রদল| শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়|
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিযোগ পাওয়া গেছে| উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো|
তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো|




