ব্যর্থতা ঢাকতে সরকার ছাত্রদলকে সন্ত্রাসের পথে উস্কে দিচ্ছে : এডভোকেট জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৯:৫১:৫৯ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি| তাই তারা জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে| দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ঢাকতে তারা দেশব্যাপী ছাত্রদলকে সন্ত্রাসের পথে উস্কে দিচ্ছে| জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ছাত্রদলকে দিয়ে চট্টগ্রাম, ঈশ^রদীর পর রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ডাকসু নেতৃবৃন্দেও উপর নৃশংস হামলা চালানো হয়েছে| এভাবে সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে| দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সকল পরিস্থিতি ˆধর্য্যরে সাথে মোকাবেলা করছে| জামায়াতের সকল স্তরের দায়িত্বশীল ও নেতা-কর্মীদের সতর্কতার সহিত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে|
তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়| বাংলাদেশের সবুজ ভূ-খন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়| পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে| জাতীয় নেতৃবৃন্দ বিচারের নামে প্রহসন চালিয়ে ফাঁসিতে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে| শত শত ভাইকে খুন ও গুম করেছে| লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে| কিন্তু আমাদের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারেনি| উল্টো আমাদেরকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে| কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলনে শামিল হয়েছি| নিজেকে দ্বীনের দ্বায়ি হিসেবে গড়ে তুলতে চুড়ান্ত শপথ নিতে হবে| ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে| বিজয়ের মালিক একমাত্র আল্লাহ|
তিনি শুক্রবার সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন| জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান|
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ|
শিক্ষাশিবিরে সিলেট মহানগরী সকল থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| এছাড়া শিক্ষা শিবিরে নগরীর বিভিন্ন শাখার কয়েক শতাধিক কর্মী অংশ নেন|





