জালালাবাদ গ্যাসের পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:১৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার| সম্প্রতি জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়|
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতারকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো| তিনি বিধি মোতাবেক পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে সম্মানী ভাতা পাবেন| সরকার যতদিন চাইবে, ততদিন তিনি এ পদে বহাল থাকবেন|





