সিলেটে দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত সেক্রেটারী জেনারেলের শোক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৬, ১০:২৩:৫৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে আট নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার|
রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি|
তিনি বলেন, রোববার সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে আট নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক|
জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক| এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে|
আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি| একই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি| নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি|
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে| এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি|
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি| পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি|




