কনফারেন্স বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধ করবে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬, ৮:৩১:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, ভৌত বিজ্ঞান এমন একটি শাখা যেখান থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার এসেছে| এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধ করবে| এর ফলে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে| বুধবার (৬ মে) দুপুরে বিশ^বিদ্যালয়ের কনফারেন্সে রুমে ‘২য় আন্তর্জাতিক ফিজিক্যাল সায়েন্স কনফারেন্স ২০২৬’ এর ওয়েবসাইট ও আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন| বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান অনুষদ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে|
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, প্রত্যেকটি অনুষদের উচিত নিয়মিত এমন কনফারেন্সের আয়োজন করা| এসব আয়োজন শিক্ষার্থীদের জনসম্মুখে কথা বলার সাহস যোগায় ও গবেষণার প্রতি গভীর আগ্রহ ˆতরি করে|
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ˆবশ্বিক র্যাংকিংয়ের উন্নয়নে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে| বিশেষ করে গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আন্তরিক হতে হবে| আমাদের গবেষণার ক্ষেত্রটিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার জন্য এ ধরনের কনফারেন্স এবং সেমিনারের আয়োজন করা অত্যন্ত প্রয়োজন| কনফারেন্সের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এর আহবায়ক ও ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী| অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফারেন্সের কো-আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাকির হোসেন, সদস্য সচিব অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন প্রমুখ|
আয়োজক কমিটি জানায়, আগামী ১০-১২ ডিসে¤^র তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে| এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করবেন এবং তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে| কনফারেন্স সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিবন্ধনের নিয়মাবলি এই icps2026.sust.edu ওয়েবসাইট ভিজিট করে জানা যাবে|






