শাবির ফাতেমা তুজ জাহরা হলে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৯:০৩:৩১ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতেমা তুজ জাহরা আবাসিক হলের স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ আবাসিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে হল কর্তৃপক্ষ| শুক্রবার (৮ মে) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেলে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়|
ফাতেমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. হোসনে আরা, সহকারী প্রভোস্ট সহযোগী অধ্যাপক সাকুফা চৌধুরী, বিদায়ী আবাসিক শিক্ষার্থী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তাসমিয়া ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রমি বিশ্বাস| অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাতেমা তুজ জাহরা হলের হল সুপার মোফসেনা ত্বাকিয়া| অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়| অনুষ্ঠানে শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়| হল কৃর্তপক্ষের এমন সুন্দর আয়োজনে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন|

সভাপতির বক্তব্যে ফাতেমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা বলেন, তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ হলেও জ্ঞান অর্জনের প্রকৃত যাত্রা এখান থেকেই শুরু| নিজেকে যোগ্য করে গড়ে তুলতে অধ্যবসায়ের বিকল্প নেই| নতুন উদ্ভাবনের মাধ্যমে ˆবশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেকে গবেষণামুখী করার উপর জোর দিতে হবে| বিজ্ঞপ্তি




