প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৭:২৪:১৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও বার্তা প্রদান করেছেন। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, হীনতা, দীনতা, অহংকার ও স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন বলে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।




