সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক মুরাদ স্মরণে ব্লুবার্ডে শোকসভা
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৮:০১:৫৫ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহত ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মরহুম মুরাদ আহমদের স্মরণে এবং তাঁর মাগফিরাত কামনায় রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক আব্দুল কাহহার এবং রসময় মেমোরিয়াল উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আ.ক.ম. আব্দুজ জাহির।
শোকসভায় মরহুমের বড় মেয়ে, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আবেগঘন বক্তব্যে তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চান এবং যদি তিনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। বক্তারা মরহুম মুরাদ আহমদের কর্মনিষ্ঠা, সততা, মানবিকতা ও শিক্ষকতা পেশার প্রতি অসামান্য নিষ্ঠার কথা স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে সিলেটের শিক্ষা অঙ্গন একজন আদর্শ শিক্ষককে হারিয়েছে।
প্রধান অতিথি মাসুদ রানা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনও মৃত্যুবরণ করেন না; তাঁর আদর্শ ও কর্ম শিক্ষার্থীদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। পরে জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, মুরাদ আহমদ ছিলেন প্রতিষ্ঠানের অত্যন্ত সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষক কামাল আহমদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়। শোকসভা ও দোয়া মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মরহুমের পরিবারের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপ¯ি’ত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৬ প্রতিষ্ঠানের সংলগ্ন প্রধান সড়কে একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হন। মুরাদ আহমদ ১৯৮৯ সালে দি এইডেড হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন এবং ২০০২ সালে ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর শিক্ষকতা জীবনের সময়কাল ছিল ৩৭ বছরেরও বেশি। বিজ্ঞপ্তি





