সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন সফলে সভা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৯:২২:২৪ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আগামী ২২ আগস্টের জেলা সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মো. তোফায়েল আহমদ খান। প্রধান অতিথি ছিলেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ময়নুল হক।
ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. ছালেহ আহমদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আতিকুল হক।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও ফোরামের নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং সুশৃঙ্খলভাবে সম্মেলন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত ও মতামত তুলে ধরা হয়। পরে কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার পীর মো. আব্দুল লতিফ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।






