জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. এক্সক্লুসিভ

সবুজ সিলেট রক্তে রাঙা


প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৫:২৩:১৭ অপরাহ্ন

২৬ দিনে ১৭ হত্যাকাণ্ড


এমজেএইচ জামিল : সিলেটে থামছে না খুনোখুনি। বেডরুম থেকে খেলার মাঠ-কোথাও যেন নিরাপদ নয় মানুষ। তুচ্ছ ঘটনা, পারিবারিক বিরোধ, জমিজমা নিয়ে দ্বন্দ্ব, খেলাধুলাকে কেন্দ্র করে সংঘাত, পূর্বশত্রুতা কিংবা স্বার্থের দ্বন্দ্বে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। ঘাতকের তালিকায় উঠে আসছে আপন স্বজন, প্রতিবেশী এমনকি পরিবারের সদস্যদের নামও। গত ২৬ দিনে (২৭ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত) সিলেট বিভাগে অন্তত ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক প্রাণহানির পাশাপাশি জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা।

জানা গেছে, সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডের মধ্যে সিলেট নগরীর রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ট্রিপল মার্ডার, সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশুকে হত্যা, আপন ভাইয়ের হাতে ভাই খুন, স্ত্রী হত্যাসহ তুচ্ছ বিরোধে প্রাণহানির ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। কোথাও পারিবারিক বিরোধ, কোথাও প্রেমঘটিত বিষয়, আবার কোথাও সামান্য কথাকাটাকাটি কিংবা খেলাধুলাকে কেন্দ্র করে ঘটছে হত্যাকাণ্ড। সচেতন মহলের মতে, হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রিতা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারা, আইনের যথাযথ প্রয়োগের ঘাটতি এবং সামাজিক, পারিবারিক ও নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধপ্রবণতা বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ঘটে ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায়। ওই দিন সকালে নিজ বাসায় খুন হন প্রবীণ ব্যবসায়ী সিলেট চেম্বারের সাবেক পরিচালক এমএ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের পর রায়নগর এলাকা থেকে বাবুল মিয়া নামে এক শ্রমজীবীকে আটক করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ প্রাথমিকভাবে গৃহকর্মী তাহমিনার সঙ্গে সম্পর্কের দ্বন্দ্বকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে সামনে আনলেও নিহতের পরিবার এ বক্তব্যে সন্তুষ্ট নয়। হত্যার ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।

পরবর্তী সময়ে বাবুল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, থাকলে তার ভূমিকা কী-এসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় অপরিচিত কাউকে দেখলেই সতর্ক হয়ে উঠছেন স্থানীয়রা। শিশুদের মধ্যেও তৈরি হয়েছে ভীতি।

জানা গেছে, ১২ আগস্টই সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক বিরোধের জেরে দুই শিশুসন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, কামরুল ইসলাম তার দুই শিশুসন্তানকে পানিতে ফেলে হত্যা করেন। পরে পৃথক হাওর এলাকা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

একই দিনে সিলেট নগরীতে তিনজন এবং দিরাইয়ে দুই শিশুর হত্যাকাণ্ড পুরো বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরপর এমন হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।

অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর একটি বড় অংশেই জড়িয়ে আছে স্বজন বা পরিচিতজনের নাম। ১৫ আগস্ট সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট দিঘিরপাড় গ্রামে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করাকে কেন্দ্র করে কলিম উল্লাহ (৫৩) নামে এক বৃদ্ধ খুন হন। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা ছয়ফুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। নিহত ও অভিযুক্ত আপন ভাই।

১৪ আগস্ট সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ ঘরে খুন হন মোহাম্মদ আলী (৭৫)। পুলিশের দাবি, বিদেশে থাকা ছেলে ইসমাইল মিয়া তার স্ত্রীর মাধ্যমে ভাড়াটে লোক দিয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ আগস্ট সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাত্তি গ্রামে স্ত্রী জেসমিন বেগমকে (২৩) হত্যার অভিযোগ ওঠে গোলাম রফিকের বিরুদ্ধে।
অনুসন্ধানে আরও জানা গেছে, ১৫ আগস্ট মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর এলাকায় ইউপি সদস্য আবদুল হক (৫০) খুন হন। একই দিন বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাটে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয় আল আমিন (৩৮) নামে এক যুবককে।

এর আগে ২৮ জুলাই রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম মুক্তারপুর এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে বাতির আলী (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, তার প্রতিবেশীরাই তাকে হত্যা করে।

২৭ জুলাই রাতে নগরীর কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র রিফাত আহমেদ (১৫) খুন হয়। একই দিন সিলেট সদর উপজেলার হাটখোলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়। ওই দিনই বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানেরগাঁও গ্রামের মকরম আলীর (৬৮) লাশ বাড়ির অদূরে ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সর্বশেষ ১৮ আগস্ট রাতে কানাইঘাটের সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি এলাকা দিয়ে ভারতীয় জিরা বহনকারী একটি টাটা পিকআপ যাচ্ছিল। সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি আটক করতে ধাওয়া করলে পালানোর সময় সেটি ফারুক আহমদ (৬৫) নামে এক দিনমজুরকে ধাক্কা দেয়। গুরুতর আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ১৯ আগস্ট ভোররাতে তার মৃত্যু হয়। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর ছেলে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম দৈনিক জালালাবাদকে বলেন, এসএমপির আওতাধিন এলাকায় যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে পুলিশ মনে করেনা। কারণ প্রায় সব হত্যাকাণ্ডগুলোই ব্যক্তিগত বিরোধসহ হঠাৎ করেই হয়ে গেছে। পুলিশ সকল হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। জড়িতদের গ্রেফতারে কাজ করছে।

তিনি বলেন, পুলিশ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, আইনের যথাযথ প্রয়োগের অভাবে সিলেটে অপরাধপ্রবণতা বাড়ছে। একই সঙ্গে সামাজিক, পারিবারিক ও নৈতিক অবক্ষয়ের কারণে মানুষ সামান্য ঘটনাতেও অন্যের প্রাণ কেড়ে নিতে দ্বিধা করছে না।

তিনি বলেন, শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই হবে না; অপরাধের মূল কারণও চিহ্নিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে সামাজিক ও নৈতিক সচেতনতা বাড়াতে হবে।

সংশ্লিষ্টদের মতে, ২৬ দিনে ১৭ হত্যাকাণ্ডের এই চিত্র শুধু পরিসংখ্যান নয়, সিলেটের মানুষের নিরাপত্তাবোধের ওপরও বড় ধরনের আঘাত। নিজ ঘরে স্বজনের হাতে হত্যা, তুচ্ছ বিরোধে প্রাণহানি, কিশোর-তরুণদের সংঘাতে জড়িয়ে পড়া এবং প্রকাশ্যে সহিংসতার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

সচেতন মহলের মতে, প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে পরিবার ও সমাজে সহনশীলতা, নৈতিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তা না হলে বিচ্ছিন্ন এসব হত্যাকাণ্ড একসময় সিলেটের সামগ্রিক জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

এ ব্যাপারে গত ২২ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। উক্ত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দেন তিনি।

এ ব্যাপারে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারূল হক দৈনিক জালালাবাদকে বলেন, বিভাগে যেসব হত্যাকাণ্ড ঘটছে কোনটাই পূর্ব পরিকল্পিত না। হঠাৎ করেই হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। বেশীরভাগ ক্ষেত্রে স্বজনদের দ্বারাই খুন-খারাবি হচ্ছে। এক্ষেত্রে সামাজিক সম্পর্ক জোরদারে পুলিশ কাজ করছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে জনসম্পৃক্ত হয়ে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেগুলোর তদন্ত এবং আসামীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। বেশীর ভাগ আসামী গ্রেফতার হয়েছে। খুন-খারাবি বন্ধে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে হবে।

এক্সক্লুসিভ এর আরও খবর
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

পা দিয়ে লিখে দাখিল পাস করল আশরাফ

পা দিয়ে লিখে দাখিল পাস করল আশরাফ

জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ৭ শহীদ

জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ৭ শহীদ

সর্বশেষ সংবাদ
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা
সিলেটে মানসিক চিকিৎসার বড় অংশই শিক্ষার্থীরা
আজ মহালয়া 
আজ মহালয়া 
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top