জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এডভোকেট জুবায়ের:  জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই দাবি আদায়ের ফয়সালা হবে


প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২:৩১ অপরাহ্ন

লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রতি সরকার স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করছে। যে শহীদদের রক্তের ওপর আজকের সরকার প্রতিষ্ঠিত, তাদের রক্তের সঙ্গে প্রতারণার পথেই সরকার হাঁটছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এডভোকেট জুবায়ের বলেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের কথা বলেছিল। গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করার কথাও তারা বলেছিল। কিন্তু বিজয়ী হওয়ার পর তারা জনগণের সঙ্গে প্রতিটি অক্ষরেই প্রতারণা করছে। তিনি বলেন, জনগণের দাবি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা সংসদে বারবার আহ্বান জানাচ্ছি। জনগণের এ দাবি মেনে নেওয়া না হলে সবাইকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং সেবা প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম-অরাজকতার বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে এডভোকেট জুবায়ের বলেন, সরকার পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। অতীতে যা হয়নি, সেটাই করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানের মতো তৈরি করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লার পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম ও ডক্টর শামসুল আলম গোলাপ।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে এইচএসসিতে ১৩ বছরের খারাপ ফল

সিলেটে এইচএসসিতে ১৩ বছরের খারাপ ফল

এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
সিলেটে এইচএসসিতে ১৩ বছরের খারাপ ফল
সিলেটে এইচএসসিতে ১৩ বছরের খারাপ ফল
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top