জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

ছাতক শহরে যানজট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬:০৭ অপরাহ্ন

ছাতক থেকে সংবাদদাতা : ছাতক শহরের দীর্ঘদিনের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও শামসুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক তানভীর আহমদ জাকির, পৌর বিএনপির সদস্য রাসেল মাহমুদসহ অটো মিশুক মালিক সমিতি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ছাতক শহরের যানজটের বিভিন্ন কারণ চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ পার্কিং বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, ছাতক শহরের যানজট বর্তমানে একটি দীর্ঘদিনের জনদুর্ভোগে পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে পথচারীদের চলাচলে যেমন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তেমনি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

তারা বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের একার পক্ষে কার্যকর সমাধান সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ছাতক শহরের দীর্ঘদিনের যানজট অনেকাংশে নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব শহর গড়ে তোলা সম্ভব হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

তাহিরপুরে বিষে মরলো ১০ লাখ টাকার মাছ

তাহিরপুরে বিষে মরলো ১০ লাখ টাকার মাছ

শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ

আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top