জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

জেলা ক্রীড়া সংস্থায় আবারো অ্যাডহক কমিটি


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪:১৯ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার : সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে আবারও বসানো হলো অ্যাডহক প্রশাসন। ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটানো নাকি কেবলই ক্ষমতার রদবদল-এই প্রশ্নকে সামনে রেখেই নতুন ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হলো।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে পদাধিকার বলে আহবায়ক হিসেবে রয়েছে জেলা প্রশাসক। আর সদস্য সচিব করা হয়েছে সাবেক খেলোয়াড় ও বিএনপি নেতা রেজাউল করিম নাচনকে। সদস্য হিসেবে আছেন- সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও ‘স্থানীয় ক্রীড়াবিদ’ হিসেবে রয়েছেন মকসুদ আহমদ।
এর আগে গত বছরের ৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সময়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে এক বছর পার হলেও সেই কমিটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে পারেনি। সোমবার পুরনো কমিটিকে বিলুপ্ত করে আবারও নতুন করে অ্যাডহক কমিটি দেওয়া হলো।
জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ -এর ধারাঃ ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে সিলেট জেলার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।
আগের এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক ছিলেন জেলা প্রশাসক ও সদস্য সচিব ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন। সদস্য ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, অলক কাপালী, ফুটবল কোচ সাহাজ উদ্দীন টিপু, সাবেক ফুটবলার নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ইয়াহইয়া ফজল। পরে এই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর এর সদস্য সচিব একরাম আহমদ।

 

খেলাধুলা এর আরও খবর
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন

দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা

সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা

বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ সিলেটের খালেদ

বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ সিলেটের খালেদ

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
আন্তর্জাতিক বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top