জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬, ৮:৫১:৫৪ অপরাহ্ন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা শুরু করলো ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’। শুক্রবার জুমআ’র নামাজ শেষে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আব্দুল ওয়াজিদ ফাহিম ও আজিজ তানভীর উদ্যোগে এই ইনডোর মাঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে উপযুক্ত খেলার মাঠ ও পরিবেশের অভাবে তরুণ প্রজন্ম ক্রমশ খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। যুব সমাজকে সঠিক পথে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। পারাইরচকে এই ইনডোর ফুটবল মাঠ গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে স্ট্রাইক হাউজ ইনডোর-এর পরিচালক আব্দুল ওয়াজিদ ফাহিম বলেন, বর্তমানে খেলাধুলার মাঠের তীব্র সংকট রয়েছে। ফলে আমাদের যুব সমাজ বিনোদনের সঠিক মাধ্যম না পেয়ে মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়ছে এবং অনেকে মাদকের মতো ভয়াবহ নেশায় জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে তরুণদের রক্ষা করতে প্রতিটি পাড়া ও এলাকায় এ ধরনের ইনডোর মাঠ গড়ে তোলা প্রয়োজন। তরুণরা মাঠে ফিরলে তারা খেলাধুলায় মনোযোগী হবে এবং একটি সুস্থ পরিবেশ গড়ে উঠবে।
ইনডোর মাঠের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে মাঠের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে আগতদের মাঝে শিরনী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহদী বখত, আজিজ তানভীরসহ এলাকার মুরব্বিয়ানা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি

খেলাধুলা এর আরও খবর
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা

সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা

বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ সিলেটের খালেদ

বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ সিলেটের খালেদ

সর্বশেষ সংবাদ
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top