জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬, ৮:৪৮:১১ অপরাহ্ন

কূটনীতিকদের চোখে নজিরবিহীন

জালালাবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিও থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে। ১৭ বছর আগে লন্ডনে দায়িত্ব পালনের সময় তারেক রহমানকে সহায়তার অভিযোগে তাঁকে দেশে ফিরিয়ে এনেছিল তৎকালিন আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে যাওয়ার আগেও একই পরিস্থিতির মুখে পড়লেন তিনি। তবে তাঁকে ফিরিয়ে আনার কারণ জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন তারেক রহমান। সফরের কূটনৈতিক বিষয় ও সমন্বয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে ফেরার নির্দেশ মেনে তিনি দেশে ফিরেছেন। সরকারপ্রধানের সফরের ঠিক আগে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন সাবেক ও বর্তমান কূটনীতিকরা।

নাম প্রকাশ না করার শর্তে বিদেশে বাংলাদেশের একটি মিশনের এক রাষ্ট্রদূত বলেন, জাপান সরকারের সঙ্গে সফর নিয়ে আলোচনা করেছেন দাউদ আলী। এমন সময়ে তাঁকে ফিরিয়ে নেওয়ায় আলোচনার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তা যোগ্য হলেও অল্প সময়ে রাষ্ট্রদূতের মতো স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা অর্জন কঠিন।

তিনটি দেশে বাংলাদেশের মিশনে নেতৃত্ব দেওয়া সাবেক এক রাষ্ট্রদূতের মতে, এঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার প্রয়োজন থাকলে তা আগেই করা উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি ছিলেন দাউদ আলী। তারেক রহমানকে সহায়তার অভিযোগে এনএসআইয়ের প্রতিবেদন পাওয়ার পর তাঁকে ঢাকায় ফিরিয়ে এনে ফরেন সার্ভিস অ্যাকাডেমির ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সরকারপ্রধানের সফরের আগে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার নজির না থাকলেও অতীতে কনসাল জেনারেল ও অন্য কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে শেখ হাসিনার চীন সফরের সময় কুনমিংয়ের তৎকালীন কনসাল জেনারেলকে অন্যত্র সরানো হয়। ২০২৪ সালে শেখ হাসিনার চীন সফরের আগে বেইজিংয়ের এক কর্মকর্তাকে সপরিবারে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল। সাবেক অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময়ও বেইজিং মিশনের এক কর্মকর্তাকে অন্য শহরে রাখা হয়েছিল।

আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা হওয়ার কথা। সফর সামনে রেখে আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে; এর মধ্যে তিন থেকে চারটি সই হতে পারে বলে ২০ অক্টোবর জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা দাউদ আলী ২০২৪ সালের ১২ ডিসেম্বর টোকিওতে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। এর আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আগামী ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!

হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!

সর্বশেষ সংবাদ
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top