জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮:০১ অপরাহ্ন

ইসলামি চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি আলী হাসান উসামা বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, শিক্ষা ও রাষ্ট্রীয় জীবন- সব ক্ষেত্রেই রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।
তিনি মঙ্গলবার নগরীর সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে দারুল ফালাহ মডেল মাদ্রাসা সিলেট আয়োজিত বর্ণাঢ্য সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে দারুল ফালাহ মডেল মাদ্রাসা আয়োজিত সপ্তাহব্যাপী সিরাত ক্যাম্পেইনের কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান উসামা বলেন, বর্তমান প্রজন্মকে রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সীরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ তৈরি করে তাদের নৈতিক ও আদর্শিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
দারুল ফালাহ মডেল মাদ্রাসা সিলেটের ইনচার্জ নুরুল হুদা আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলকলি ফুড প্রোডাক্টস-এর ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হুসাইন আহমেদ, দারুল ফালাহ মডেল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাদ্রাসার এমডি আবদুল্লাহ আল মাহমুদ, আব্দুল হালিম ও মাসুম বিল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে মহানবী (সা.)-এর সীরাতবিষয়ক আরবি ও ইংরেজি বক্তব্য এবং একক ও যৌথ সংগীত পরিবেশন করা হয়। পরে সিরাত ক্যাম্পেইনের কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নতি এবং মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top