জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!


প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪:৫৮ অপরাহ্ন

গতকাল দৈনিক আমার দেশ পত্রিকায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে| এতে বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার খুলেছে| সরকার এটিকে ঐতিহাসিক অর্জন বললেও এ ব্যাপারে ধোয়াশা কাটছে না| বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছে খোদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ রিক্রুটিং এজেন্সী ও অন্যান্য সংশ্লিষ্টরা|
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ মাসের মধ্যে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (রোয়েসেল) মাধ্যমে বিনা খরচে দেশটিতে ১০ হাজার শ্রমিক পাঠানো হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে| তবে এ প্রসঙ্গে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে তা-ও বলতে পারেনি বোয়েসেল| ২৫টি মূল এজেন্সীর অধীনে থাকা ১০টি করে সহযোগী এজেন্সীর ভূমিকা কী, তারা কি সরাসরি ডিমান্ড আনতে ও কর্মী পাঠাতে পারবে কি-না, এ নিয়েও ধোয়াশা রয়েছে খোদ মন্ত্রণালয়েই| গত ২৮ আগস্ট মালয়েশিয়ার বিদেশী কর্মী নিয়োগ প্লাটফর্ম এফডব্লিুউসিএমএস ৩৩৮টি বাংলাদেশী এজেন্সীর তালিকা প্রকাশ করা হয়| এর আগে ২১ আগস্ট ২৫টি এজেন্সীর তালিকা প্রকাশের পর সিন্ডিকেটিংয়ের অভিযোগ ওঠে| সরকারের অনুরোধের পর ২৫ টি প্রধান এজেন্সীর অধীনে ২৫০ টি এবং সরকারী প্রতিষ্ঠান বোয়েসেলের অধীনে ৬২টি, মোট ৩১২ টি এজেন্সীকে ‘সহযোগী এজেন্সী’ হিসেবে যুক্ত করে তালিকাটি ৩৩৮টিতে নেওয়া হয়| তবে অভিযোগ রয়েছে, তালিকায় থাকা অনেক এজেন্সীর বিদেশে কর্মী পাঠানোর বাস্তব অভিজ্ঞতা নেই| ব্যবসায়ীদের দাবি, পুরোনো সিন্ডিকেটই নতুন মোড়কে ˆবধতা পাচ্ছে| সহযোগী এজেন্সীগুলো মূলত: আইওয়াশ| এতে কর্মীর খরচও বাড়বে| আগে এজন কর্মীকে মালয়েশিয়া যেতে ৪-৫ লাখ টাকা খরচ করতে হতো, এখন লাগবে ৭-৮ লাখ টাকা| কারণ মূল এজেন্সী ছাড়া কর্মী পাঠানো যাবে না, সহযোগী এজেন্সীগুলোকেও টাকা দিতে হবে| আগের বিতর্কিত ও প্রভাবশালী সিন্ডিকেট তাদের পছন্দের যে নামগুলো দিয়েছে, সেগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ জনশক্তি, রফতানীকারকদের প্রতিষ্ঠান বায়রা’র|
উল্লেখ্য, বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী রিক্রুটিং এজেন্সী নির্বাচনে বাংলাদেশ সরকারের কোন হাত নেই, এমন দাবি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের| কারণ, এ চুক্তির শর্ত আওয়ামী লীগ সরকার ˆতরী করে গেছে| বিগত সরকার তাদের ¯^ার্থেই চুক্তি করেছে| অন্তর্বর্তী সরকারের সময়ে মালয়েশিয়া শ্রম বাজারে সিন্ডিকেটিং ও অনিয়মের অভিযোগে তৎকালীন কয়েকজন সংসদ সদস্যের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সীর লাইসেন্স বাতিল করা হয়| বাতিল হওয়া এজেন্সীগুলোর মধ্যে ছিলো সাবেক অর্থমন্ত্রী আ. হ. মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দু’টি এজেন্সী|
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে যা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যেভাবেই হোক কর্মী পাঠানো শুরু করতে হবে| এই প্রক্রিয়াটিতে আগের মতোই সিন্ডিকেটিং বিদ্যমান| এই সিন্ডিকেটিং প্রক্রিয়ায় কোন পরিবর্তন আনা হয়নি| আসলে এটা সমাধান নয়|
তিনি আরো বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অতীতের অভিজ্ঞতা ভালো নয়| এখন যে ২৫ এজেন্সীর মাধ্যমে কর্মী পাঠানো হবে নাম প্রকাশের পাশাপাশি সেগুলোর অতীত নিয়ে একটি প্রতিবেদনও ˆতরী করা উচিত| সেই প্রতিবেদনে যদি কোন এজেন্সীর সমস্যা পাওয়া যায়, তাহলে তা মালয়েশিয়া সরকারকে জানাতে হবে তারা যেনো এটিকে তালিকা থেকে বাদ দেয়|
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে গত ২৮ আগস্ট প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে ¯^চ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে| বিদ্যমান বহুবিধ নিয়মতান্ত্রিক সীমাবদ্ধতার মধ্যেও একযোগে বাংলাদেশের ৩৩৮ টি রিক্রুটমেন্ট এজেন্সীর মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণের এই সুযোগ একটি ঐতিহাসিক অর্জন| প্রবাসীকল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই| বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে| প্রশ্ন হচ্ছে, প্রবাসীকল্যাণমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবক্ষেত্রে কতোটুকু বাস্তবায়িত হবে? বিষয়টা কি অতিরিক্ত আশাবাদ নয়?

সম্পাদকীয় এর আরও খবর
তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

শিক্ষার্থীদের এআই প্রযুক্তি ব্যবহার

শিক্ষার্থীদের এআই প্রযুক্তি ব্যবহার

ঘুষ নিয়ে তোলপাড়

ঘুষ নিয়ে তোলপাড়

সর্বশেষ সংবাদ
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top