জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জৈন্তা-গোয়াইনঘাটে পৃথক অভিযান, ৩৯ নৌকা-ড্রেজার ধ্বংস

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বড়ধরনের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। দুই দিনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৯টি নৌকা-ড্রেজার, আটক করা হয়েছে পাঁচজনকে। এর মধ্যে জৈন্তাপুরে ধ্বংস করা ২৭টি নৌকার আনুমানিক মূল্যই ১ কোটি ৫ লাখ টাকা।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত গোয়াইনঘাটের বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনোরতল বাজার ও গোরাগ্রাম এলাকায় চার ঘণ্টার অভিযানে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এসময় বালুভর্তি একটি স্টিলবডি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। আটক চারজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি নৌকা ধ্বংস করা হয়। অবৈধভাবে উত্তোলিত ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করা হয়, যা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এসময় আটক একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোয়াইনঘাটের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন। নদী ও পরিবেশ ধ্বংস করে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন

সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন

সর্বশেষ সংবাদ
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
মীরবক্সটুলায় ৩টি ফার্মেসিকে জরিমানা
মীরবক্সটুলায় ৩টি ফার্মেসিকে জরিমানা
অবৈধ ইটভাটা বন্ধের কঠোর হুঁশিয়ারি
অবৈধ ইটভাটা বন্ধের কঠোর হুঁশিয়ারি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top