নগরে ইয়াবাসহ মা-ছেলে আটক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৩:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন এলাকা থেকে ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
এসএমপি সূত্র জানিয়েছে, আটক নুরজাহান বেগম (৬৩) হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মামুন আহমদ (৩৮) তাদের ছেলে। তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে।






