হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৩:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অনৈতিক র্কমকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট নগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেল থেকে ছয় নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ অভিযান অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসএমপির গণমাধ্যম থেকে জানানো হয়েছে- হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






