জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৮:১৪:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের অনেকগুলো ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রুপালি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক তাদের সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে গ্রাহকদের কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই সময়ে ব্যাংকগুলোর এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ব্যবহার করা যাবে না। ফলে গ্রাহকেরা এটিএম থেকে টাকা তোলা, কার্ড দিয়ে কেনাকাটা এবং কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবেন না।

এ ছাড়া এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমে লেনদেনও বন্ধ থাকবে। সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পর এসব সেবা আবার চালু হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো।

সেবা বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকগুলো।

জাতীয় এর আরও খবর
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

সর্বশেষ সংবাদ
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top