জৈন্তায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৯:৪৮:২১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মেডিক্যাল অফিসার ডা. নিলয় মালাকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তিয়া দারুছ সুন্নাহ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।
এ সময় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জৈন্তাপুর শাখার সভাপতি তাজুল হাসান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষকতার মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন।





