সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৭:৩৮:১২ অপরাহ্ন
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বাংলাদেশ ব্যাটারিচালিত রিক্সা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিবুর রহমান শামীমের সভাপতিত্বে এবং আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন আবু বকর সিদ্দিক।
এ সময় বক্তব্য দেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন আনাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, দ্বীন ইসলাম, শাহ আলম, সংগঠনের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ বক্স ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আক্কাস আলী, ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তফা মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মুসলিম, ৩৬ নম্বর ওয়ার্ডের এমদাদুল হক, পশ্চিম চৌকিদেখী শাখার সভাপতি মোবারক আলী ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সোনাতলা বাজার শাখার সভাপতি মুমেন আহমদ ও সাধারণ সম্পাদক অলিউর রহমান এবং সুরমা গেট শাখার সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ভূমিকা রাখায় আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জন রিক্সা শ্রমিকদের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের মালিক-শ্রমিকদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে ফুল দিয়ে আবু বকর সিদ্দিককে সংবর্ধনা জানানো হয়। বিজ্ঞপ্তি






