জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৮:৪৬:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনির হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড় এলাকায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র ইমন আহমেদ (২৬), সিলেটের জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার পুত্র রুমান আহমদ সাজ্জাদ (২৫) ও জালালাবাদ থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার পুত্র পারভেজ (২২)। আটককৃতরা সকলেই নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলো। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আমিন আহমদ (৩৫) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি সূত্র জানিয়েছে, গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় হৃদয় হরিজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান আসামি আমিন হৃদয়ের বাসার সামনে এসে ভিডিও ধারণ করছিলেন। হৃদয় এতে নিষেধ করলে আমিনসহ অন্য আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ ও হুমকি দেন। এর জের ধরে পরে তাঁকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমানের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে। পলাতক প্রধান আসামি আমিনের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, মাদক ও মারামারিসহ ছয়টি মামলা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত তিনজনকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যান্য আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম

জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top