জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:০১:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চা-বাগান এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছিল। এবার তাঁর নির্বাচনী এলাকার জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে অতিরিক্ত ৫৯০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় ৩০০টি করে শাড়ি বরাদ্দ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তাঁর নির্বাচনী এলাকার জন্য ২ হাজার ২০০টি শাড়ি আনা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে বিতরণ করা হবে ৫০০টি।

চা-শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও চাহিদা জানতে জনপ্রতিনিধি, শ্রমিকনেতা ও পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, তাঁদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চা-বাগান এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করার পাশাপাশি শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও সরকার পাশে থাকবে। এলাকার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের নিয়মকানুন জেনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও চেষ্টা করবেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবাই বাংলাদেশের নাগরিক। সবাই যেন শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করতে পারেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

প্রচ্ছদ এর আরও খবর
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম

দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম

মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়

মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়

মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক

নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক

সর্বশেষ সংবাদ
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ

মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
নগরে বিপুল নকল সিগারেট ধ্বংস
নগরে বিপুল নকল সিগারেট ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top