মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৯:২৩:৪০ অপরাহ্ন

স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ে তোলার প্রত্যয় নিয়ে সিলেটে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মরিয়ম আক্তার মিতার সভাপতিত্বে এবং শিক্ষিকা মৌ রাণী দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের চেয়ারম্যান শিহাব উদ্দিন।
তিনি বলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও জনস্বাস্থ্যসেবায় তাঁদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা শুধু একটি পেশায় যুক্ত হতে যাচ্ছেন না, বরং মানবসেবার মহান ব্রত গ্রহণ করতে যাচ্ছেন। মাতৃসেবা ম্যাটস শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি





