মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৯:১২:৩৮ অপরাহ্ন
বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির সাধারণ সভা

সিলেট বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেছেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে সংগঠনটি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, স্বাস্থ্যসেবার অবকাঠামো নির্মাণ ও সড়ক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সমিতি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে সিলেট বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারীর যৌথ পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আলা হোসেন।
সভায় শোক প্রস্তাব পাঠ ও মোনাজাত পরিচালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন।
বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক মো. ছুরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য ময়নুল হক চৌধুরী ও মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু এবং সদস্য অ্যাডভোকেট মনির হেলাল, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট বদরুল আলম শিপন, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট রহমত আলী, অধ্যাপক বদরুজ্জামান, সাংবাদিক আহবাব মোস্তফা খান ও দপ্তর সম্পাদক ওলিউর রহমান সুফী।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট নূর উদ্দিন আহমদ, ময়নুল হক চৌধুরী, মো. আবদাল মিয়া, হাফিজ আব্দুল হাই হারুন, আব্দুল জলিল জিলু, মো. চেরাগ আলী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, লিয়াকত শাহ ফরিদী এবং মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরী। বিজ্ঞপ্তি






