জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি

প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৮:৫১:১৮ অপরাহ্ন

খেলাফত মজলিসের উলামা কনফারেন্স

সিলেট-৫ আসনের সংসদ সদস্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত সমাজ দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধ, আদর্শিক দৃঢ়তা ও দায়িত্বশীল নেতৃত্ব। দেশের অগ্রগতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আয়োজিত উলামা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
মুফতি আবুল হাসান এমপি বলেন, নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের অভাবে দেশে বারবার অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এ দেশে উর্বর শক্তির অভাব নেই, অভাব শুধু নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের। দেশের মানুষ সবসময় ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছে। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জাতিকে ডাক দিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। দেশ ও জাতি তাঁদের সঠিক দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের মধ্যে নানা মতপার্থক্য ও দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখা জরুরি। অতীতের মনীষীদের মধ্যেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মতপার্থক্য ছিল, তবে তা ব্যক্তিগত দ্বন্দ্ব বা শত্রুতায় রূপ নেয়নি। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ ও উলামাবিষয়ক সম্পাদক শায়খ মাওলানা সালেহ নজীব আল আইয়ূবীর যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন শায়খ মাওলানা নূরুল ইসলাম বরাইগ্রামী, শায়খুল হাদীস মাওলানা বদর উদ্দিন বিন ইসহাক আল মাদানী, শায়খ মাওলানা আবদুস সাত্তার জকিগঞ্জী, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, কারী মাওলানা সিরাজুল ইসলাম, শায়খ মাওলানা নূরুল হক বিশ্বনাথী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা মুখলিছুর রহমান, মুফতি আবদুল কাদির মা’সুম, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা নূরুল ইসলাম রাজাগঞ্জী, মাওলানা শাহ আশিকুর রহমান, বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, মাওলানা খায়রুল আমীন মাহমূদাবাদী, মাওলানা আখতার হোসাইন, মাওলানা বিলাল আহমদ চৌধুরী, ফ্রান্স খেলাফত মজলিসের সহসভাপতি হাফিজ সায়েফ উদ্দীন, মাওলানা ওবায়দুল্লাহ গোয়াইনঘাটী, প্রভাষক মাওলানা লুৎফর রহমান ছাবির, মাওলানা আমিনুল ইসলাম আমানী, মাওলানা আবদুল্লাহ আনওয়ারী, মাওলানা অলিউডর রহমান ও কাজী মাওলানা আবদুল ওয়াদুদ প্রমুখ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম

জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top