জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৬:১৬:২৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সোমবার সকালে মৌলভীবাজার পৌঁছলে তাঁকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। পরিদর্শনকালে ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

প্রথম পাতা এর আরও খবর
সিলেটে আরও ২৬ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ২৬ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে হামে ৩৮ বছরের ব্যক্তির মৃত্যু

সিলেটে হামে ৩৮ বছরের ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে ‘জয়ন্তিকা’ ট্রেনের ইঞ্জিনে আগুন, আহত ১০

হবিগঞ্জে ‘জয়ন্তিকা’ ট্রেনের ইঞ্জিনে আগুন, আহত ১০

ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪

ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪

সর্বশেষ সংবাদ

দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে :সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে :সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী
চলতি অর্থবছরে সব স্থানীয় নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ 
চলতি অর্থবছরে সব স্থানীয় নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ 
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ 
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ 
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড:  সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ 
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড:  সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ 
অশান্ত মধ্যপ্রাচ্যের এক দশক
অশান্ত মধ্যপ্রাচ্যের এক দশক
অস্ত্র প্রদর্শন বিতর্কের জের,  প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ
অস্ত্র প্রদর্শন বিতর্কের জের,  প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ
জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপকমিটির প্রতিবাদ সভা
জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপকমিটির প্রতিবাদ সভা
শান্তিগঞ্জে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
শান্তিগঞ্জে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মালয়েশিয়ার পেনাংয়ে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি
মালয়েশিয়ার পেনাংয়ে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি
দোয়ারায় সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১
দোয়ারায় সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top