শান্তিগঞ্জে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৭:১১:৪৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সদপুর ব্রিজের খাল, উপজেলা পরিষদের পুকুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন প্রজাতির এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, শান্তিগঞ্জ হ্যাচারি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, বিএনপি নেতা আওলাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।






