সিলেটে ১ নভেম্বর থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৬:২০:১৪ অপরাহ্ন

সিলেট চেম্বার ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিলেটের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত সিলেট চেম্বারের কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধন ফি জমা দিয়ে সিলেট চেম্বার কার্যালয়ে নাম নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আগে নিবন্ধন করলে আগে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৮-৫৫৩০২৮, ০১৭৮২-৫৭৯৫৬৭ ও ০১৬০৯-৯১৯৪৪১। বিজ্ঞপ্তি






