জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আন্তর্জাতিক যাত্রী বাড়লেও সক্ষমতায় পিছিয়ে দেশের বিমানবন্দর

প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৬:০৫:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দুই বছরের ব্যবধানে বাংলাদেশে আন্তর্জাতিক আকাশপথে যাত্রী চলাচল প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে ৬৪ লাখ ৫০ হাজার যাত্রী থাকলেও ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখে। দেশি-বিদেশি বিমান সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা বাড়ানো ও নতুন রুট চালু করায় চলতি বছরও এ প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কাজের জন্য বিদেশে যাওয়া বাংলাদেশির সংখ্যা বৃদ্ধি, মানুষের ব্যয়যোগ্য আয় বাড়া, ধর্মীয় আচার পালন এবং চিকিৎসা ও পর্যটনের মতো প্রয়োজনে বিদেশ ভ্রমণের চাহিদা বেড়ে যাওয়াকে যাত্রী বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
এই বাড়তি যাত্রীর বেশির ভাগের যাত্রা শুরু বা শেষ হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু যাত্রী বাড়লেও সেই তুলনায় বাড়েনি বিমানবন্দরের সুযোগ-সুবিধা। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে উড়োজাহাজের সংখ্যা বাড়ানো হচ্ছে ধীরগতিতে। তাই বিদেশি এয়ারলাইনসগুলো বাড়তি যাত্রীর চাহিদা মেটানোর সুযোগ পাচ্ছে।
চাহিদার সঙ্গে সক্ষমতার এই ব্যবধানের প্রভাব পড়ছে দুইভাবে। একদিকে, বিমানবন্দরে ভিড় বাড়লেও যাত্রীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। অন্যদিকে, বাজারের বাড়তি চাহিদা কাজে লাগানোর সুযোগ হারাচ্ছে দেশি এয়ারলাইনসগুলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে আসা-যাওয়া করা আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ছিল ৭৯ লাখ।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের চারটি দেশি বিমান সংস্থার পাশাপাশি ৩৪টি বিদেশি বিমান সংস্থা ১৭টি দেশের ২৫টি গন্তব্যে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচলের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রায় তিন-চতুর্থাংশ এ অঞ্চলে কাজ করেন। এরপর রয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপ।
আইএটিএর ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক রুট ছিল জেদ্দা, কুয়ালালামপুর ও রিয়াদ। এরপরের অবস্থানে ছিল দুবাই, মাসকাট, দোহা, দাম্মাম, কলকাতা, শারজাহ ও লন্ডন। বিমান চলাচল খাত দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, এ খাতে সরাসরি প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
খাতটির অর্থনৈতিক উৎপাদনের পরিমাণ ছিল ২৪০ কোটি ডলার, যা বাংলাদেশের মোট জিডিপির শুণ্য দশমিক ছয় শতাংশ। উড়োজাহাজ চলাচলের পাশাপাশি এ খাতের ওপর নির্ভরশীল পর্যটন থেকে ৫৩০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয়েছে, যা জিডিপির এক দশমিক দুই শতাংশের সমান।
বাংলাদেশে আটটি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের আসা-যাওয়া হয়। তবে আন্তর্জাতিক যাত্রীদের বেশির ভাগই ঢাকার বিমানবন্দর ব্যবহার করেন। বেবিচকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে নথিভুক্ত ৭৯ লাখ আন্তর্জাতিক যাত্রীর ৯২ শতাংশই এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। অথচ ঢাকার বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ। ফলে বর্তমান যাত্রীসংখ্যার তুলনায় সক্ষমতা কম হওয়ায় চাপ বাড়ছে বিমানবন্দরটিতে। বাড়তি যাত্রীর চাপের প্রভাব পড়ছে সেবায়ও। বিমানবন্দরে ট্রলির সংকট, লাগেজ পেতে অপেক্ষাসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক) এয়ার কমোডর মো. নূর-ই-আলমের মতে, আন্তর্জাতিক যাত্রী চলাচলের এই বৃদ্ধি পুরো অঞ্চলের প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যাত্রী চলাচল হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ চিহ্নিত করা কঠিন। পুরো অঞ্চলেই যাত্রী চলাচল বাড়ছে এবং বাংলাদেশেও আনুপাতিক হারে বৃদ্ধি দেখা যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক

সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক

প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 

কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top