জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হেফাজতের ‘মুরুব্বিয়ানায়’ কওমি ঘরানার ৭ দলের জোট


প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:১৮:৫৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘মুরুব্বিয়ানায়’ একই ঘরানার সাতটি রাজনৈতিক দল জোট গঠন করেছে। বৃহস্পতিবার দুপুরে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানের সভাপতিত্বে সাতটি দলের নেতাদের অংশগ্রহণে এক বৈঠকে ‘সমমনা ইসলামী দলসমূহ’নামে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত হয়।
এ সাতটি দল হচ্ছেÑবাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (রাজী), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন। বৈঠকে সাতটি দলের তিনজন করে একুশজন ও হেফাজতে ইসলামের তিনজন নেতা উপস্থিত ছিলেন।
ঢাকার খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন। তিনি গণমাধ্যমকে বলেন, হেফাজতে ইসলামের সহযোগিতায় আমরা সাতটি দল সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে একত্রিত হয়েছি। আমাদের জোটের পূর্ণাঙ্গ রূপরেখা হওয়া পর্যন্ত হেফাজতের নেতৃত্ব আমাদের সহযোগিতা করবেন।
জোটবদ্ধ দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি (ইজহার) বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের শরিক। দল দুটি জামায়াত জোটেও সক্রিয় থাকবে। আর জমিয়তে উলামায়ে ইসলাম ক্ষমতাসীন বিএনপির সঙ্গে থাকবে, পাশাপাশি সমমনা ব্যানারেও সঙ্গী হবে।
আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বলেন, আমরা রাজনৈতিকভাবে ওই জোটগুলোতে থাকব। আর সামগ্রিক পরিস্থিতি, ইসলামবিরোধী তৎপরতা নিয়ে আমরা এই জোট থেকে থাকব। স্থানীয় নির্বাচনেও সমমনা দলসমূহের ব্যানারেও সক্রিয় থাকতে পারি। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক হবে বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ।
বৈঠকে অংশ নেওয়া অন্যদের মধ্যে হলেনÑজমিয়তের সহসভাপতি জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসেন ও আহমদ আলী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল কাদির ও মহাসচিব সাখাওয়াত হোসেন রাজীসহ অন্যরা। বৈঠকে হেফাজতের নায়েবে আমির আবদুল আউয়াল ও আইয়ুব বাবুনগরী উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক

সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক

বড় সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

বড় সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

ড. মঈন খান হাসপাতালে ভর্তি

ড. মঈন খান হাসপাতালে ভর্তি

ইসলামী ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ২০ শতাংশ

ইসলামী ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ২০ শতাংশ

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top