জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

শান্তিগঞ্জে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের মহোৎসব, নিরব প্রশাসন


প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:৪২:৩৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ছে নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জালের ব্যবহার। এতে নির্বিচারে নিধন হচ্ছে দেশীয় মাছ। সরকারি জলমহালেও ঘটা করে চলছে মাছ নিধনের উৎসব। অভিযোগ করেও প্রশাসনের টনক নড়ছে না। এতে লোকসানে পড়েছেন জলমহালের ইজারাদার।
সরেজমিনে ভোরে থলেরবন্দ কৈয়া-বনুয়া বিলে (বদ্ধ জলমহাল) গিয়ে দেখা যায়, শত শত চায়না দুয়ারী, নেটের বাঁধ ও কারেন্ট জাল ফেলে মাছ নিধন চলছে। সমিতির লোকজন বাধা দিতে গেলেই আসে হত্যার হুমকি। খুন-খারাবির ভয়ে কেউ প্রতিবাদ করছে না।
জানা যায়, ১২৯ নং স্মারকমূলে ১৪৩০-১৪৩৫ বাংলা সন পর্যন্ত বিলটি থলেরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর নামে ইজারা দেওয়া হয়। ইজারা নেওয়ার পর থেকে প্রতি বছর সমিতি সরকারি শর্ত মেনে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করে এবং প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখে। বিলের ভেতর একটি অভয়াশ্রম ও একটি বিল নার্সারিও রয়েছে। কিন্তু নিষিদ্ধ জালের কারণে বড় মাছের সাথে পোনা, ডিমওয়ালা মাছ ও জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে।
এ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। ২০২০ সালে একই বিষয়ে অভিযোগ দেওয়া হলে তৎকালীন ইউএনও জেবুন নাহার শাম্মী তদন্তে সত্যতা পান, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ইজারাদাররা। এরই ধারাবাহিকতায় চলতি বছরও দুইবার এবং সর্বশেষ গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে সমিতি আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করে।
থলেরবন্দ মৎস্য সমিতির সাধারণ সম্পাদক গোলাম আমীনের অভিযোগ, রিং জাল ও বাঁধের মাধ্যমে মাছ ধরার কারণে প্রতি বছর আমাদের ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হচ্ছে। গত বছর আগাম বৃষ্টির কারণে মাছ আহরণ করতে না পারায় খাজনা পরিশোধে ঋণ করতে হয়েছে। চলতি বছরও বিভিন্ন পয়েন্টে মাছ ধরায় বাঁধার মুখে পড়ছি। বিলের মাছ কমে যাওয়ায় এ বছর খাজনা পরিশোধ নিয়েও অনিশ্চয়তায় রয়েছি। আমরা সরকারি সব শর্ত মেনে বিল পরিচালনা করছি, কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাচ্ছি না।
থলেরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন বলেন, খৈয়া এবং বনুয়া বিল উন্নয়ন স্কিমে একটি চক্র চায়না দুয়ারি, নেট ও কারেন্ট জাল এবং বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ আহরণ করছে। এতে প্রতি বছর সমিতির প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হচ্ছে। অবৈধ জাল ও বাঁধ অপসারণ এবং বিলের মাছ ও মৎস্যজীবীদের জীবিকা রক্ষায় প্রশাসন ও পুলিশকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সমিতির সদস্য মোহাম্মদ সামির হোসেন বলেন, রিং জাল ও নেটের বাঁধের কারণে প্রতি বছর আমাদের প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ ও মামলা করেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্ষয়ক্ষতি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই।
সমিতির সাবেক সভাপতি আমিরুদ্দিন বলেন, বিলটি খনন ও মাছ চাষের উপযোগী করতে আমরা অনেক পরিশ্রম করেছি। কিন্তু মাছ বড় হয়ে আহরণের উপযোগী হলে বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ ধরার কারণে আমাদের ক্ষতি হচ্ছে। চলতি বছরেই প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের সহযোগিতা চেয়েও কার্যকর সমাধান পাইনি।
এ প্রসঙ্গে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, সমিতির পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেয়েছি। সাতদিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
সুনামগঞ্জে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে মানব পাচারকারীসহ আটক ৩

যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু

যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু

সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top