লন্ডনে অধ্যাপক ডা. হোসাইনকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬, ৮:২৭:৪৪ অপরাহ্ন

লন্ডন থেকে সংবাদদাতা: যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের মধ্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বিজলিং অ্যাসোসিয়েটসের উদ্যোগে আল রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান, বিজলিং অ্যাসোসিয়েটসের অন্যতম পরিচালক এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক প্রফেসর ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে তাঁর লন্ডন আগমন উপলক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে লন্ডনপ্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অন্যতম পরিচালক ও বিজলিং অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
সভায় উপস্থিত ছিলেন বিজলিং অ্যাসোসিয়েটসের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মুনিম, সংগঠনের অন্যতম পরিচালক ও লন্ডনের ব্যবসায়ী হেলাল উদ্দিন, প্রিন্সিপাল আনোয়ার আলী, শাহরিয়ার আলম শিপার, কামাল উদ্দিন, ব্যবসায়ী ইসলাম উদ্দিন, ডা. এহতেশামুল হক, বড়লেখার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আব্দুল করিম, বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকের সভাপতি মো. লুতফুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবাদুর রহমান সুফিয়ান, শিল্পী হিফজুর রহমান তাসনিম, সালাহ উদ্দিন, জামিল হোসেন, শামিম উদ্দীন, ওলিউর রহমান, ফারুক আহমদ ও নজরুল ইসলামসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক প্রফেসর ডা. হোসাইন আহমদ বলেন, প্রবাসজীবনের ব্যস্ততা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজস্ব শিকড়, ঐতিহ্য এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি ভালোবাসা অটুট রাখতে কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় অতিথিরা বিজলিং অ্যাসোসিয়েটসের এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে উপস্থিত অতিথিরা অধ্যাপক প্রফেসর ডা. হোসাইন আহমদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভা প্রবাসী কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





