জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

আইইডিসিআর পরিচালককে ড্যাবের মারধর


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৩৮:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে বৈঠক করছেন, এমন সময় ৮-৯ জন সেখানে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে মারধর শুরু করেন।
অধ্যাপক কাজী আহমেদ জাকির বলেন, সরকারি প্রতিষ্ঠানে ‘কিছু দুর্বৃত্ত’ হামলা চালিয়েছে। তিনি বলেন, আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। আমি মন্ত্রণালয়ে যাচ্ছি। যোগাযোগ করা হলে ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বলেন, ঘটনায় জড়িত ‘দুই পক্ষই’ আমাদের লোক। তিনি বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। আমরা এ ধরনের কোনো ঘটনা সমর্থন করি না। যদি কেউ ড্যাবের নাম ব্যবহার করে, তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। তিনি নিশ্চিত করেন, ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তি ড্যাবের সদস্য বলে তারা তথ্য পেয়েছেন।
আইইডিসিআর হলো একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, যা রোগ প্রাদুর্ভাব পর্যবেক্ষণ, গবেষণা পরিচালনা এবং জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারির দায়িত্ব পালন করে। বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।
কী কারণে এই ঘটনা ঘটল, এ নিয়ে কাজী আহমেদ জাকি ও ড্যাব মহাসচিব তাৎক্ষণিকভাবে কিছু বলেননি। তবে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের অফিসে বৈঠক করেন? জনস্বাস্থ্যবিদ মীরজাদী সেব্রিনা ফ্লোরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, আইইডিসিআরের পরিচালক ছিলেন। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।

জাতীয় এর আরও খবর
সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

১৩৫ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী

১৩৫ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী

রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ : বাণিজ্যমন্ত্রী

রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ : বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ সংবাদ
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বাড়ছে ডলারের দাম
বাড়ছে ডলারের দাম
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার
নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top