জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:২৫:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে স্বাস্থ্যখাতে বছরে প্রায় ২০.৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে, যা দেশের জিডিপির ৪.৬ শতাংশ। এর ৯৮ শতাংশই তাপজনিত। অথচ জলবায়ু-প্রাসঙ্গিক বাজেটে স্বাস্থ্যখাত পায় মাত্র ১.৫ থেকে ২.৪ শতাংশ। নলেজ হাব ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাপের কারণে ২৯.২৫ বিলিয়ন সম্ভাব্য কর্মঘণ্টা নষ্ট হয়েছে, যা ১৯৯০ সালের ২.৪ গুণ। এর ৬৪ শতাংশ কৃষিতে। এই কর্মঘণ্টার মূল্য ১৫.৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তাপের কারণে প্রায় ১৬ হাজার মৃত্যু হয়েছে বলে মডেলভিত্তিক হিসাবে দেখা গেছে, যার মূল্য ১.৪ থেকে ৭.৪ বিলিয়ন ডলার। অথচ তাপজনিত মৃত্যুর জাতীয় কোনো নিবন্ধন নেই, নেই জাতীয় হিট-হেলথ পরিকল্পনাও।২০২৪ সালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার দিন ছিল ২৮টি, যা ৪৬ বছরের সর্বোচ্চ। ১৯৮০ থেকে ২০২৫ সালের মধ্যে গড় সর্বোচ্চ তাপমাত্রা দশকে প্রায় ০.১৩ ডিগ্রি বেড়েছে।
৬৪ জেলার দৈনিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অন্য জেলার চেয়ে ১ ডিগ্রি বেশি উষ্ণ জেলায় ডেঙ্গুতে ভর্তি ১৮ থেকে ২৪ শতাংশ বেশি, যার সর্বোচ্চ প্রভাব পড়ে ১৪ থেকে ২১ দিন পর। অর্থাৎ আবহাওয়া রোগীর দুই-তিন সপ্তাহ আগেই সংকেত দেয়, যা আগাম সতর্কতার সুযোগ। ২৮ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রায় সংক্রমণ সবচেয়ে বেশি।২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ভর্তি ও ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এখন ভর্তি রোগীর দুই-তৃতীয়াংশ ঢাকার বাইরে, কিন্তু মৃত্যুর ৫৭ থেকে ৬৪ শতাংশ ঢাকা সিটির হাসপাতালে। প্রতি হাজার ভর্তিতে মৃত্যু ঢাকায় ৮ থেকে ৯, অন্যত্র ২ থেকে ৪। ভর্তির পর নারীর মৃত্যুঝুঁকি পুরুষের ১.৮ গুণ এবং ৬১ বা তার বেশি বয়সীদের ঝুঁকি শিশুদের ৪.৫ গুণ।
প্রতিবেদনে বলা হয়, জাতীয় অভিযোজন পরিকল্পনার ১১৩টি হস্তক্ষেপের মাত্র ৩টি সরাসরি স্বাস্থ্যসংক্রান্ত। জলবায়ু ট্রাস্ট ফান্ডের মাত্র ০.৫৮ শতাংশ গেছে স্বাস্থ্যসেবা বিভাগে। বরাদ্দের তুলনায় প্রকৃত ব্যয় ২০২২-২৩ অর্থবছরে ৩৮ শতাংশ, ২০২৩-২৪ এ ৬৫ শতাংশ এবং ২০২৪-২৫ এ ২৪ শতাংশ। শেষোক্ত বছরে ৫৯২ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের মাত্র ৩৭ কোটি টাকা খরচ হয়েছে। ২০২৬ সালের মার্চে গৃহীত স্বাস্থ্য জাতীয় অভিযোজন পরিকল্পনার (২০২৬–২০৩১) বাজেট এখনো প্রকাশিত হয়নি। চলতি স্বাস্থ্যব্যয়ের ৭৯ শতাংশ বহন করে পরিবার, সরকারি স্বাস্থ্যব্যয় জিডিপির মাত্র ০.৩১ শতাংশ। ২০২৩ সালে কণাদূষণে প্রায় ২ লাখ ৬৩ হাজার মৃত্যু হয়েছে বলে মডেলভিত্তিক হিসাবে দেখা গেছে। ২০২৪ সালে গড় পিএম ২.৫ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার প্রায় ১৫ গুণ বলে গবেষণায় জানানো হয়।
গবেষণায় ১২টি সুপারিশ রয়েছে। এর মধ্যে ২০২৭ সালের গ্রীষ্মের আগে হিট-হেলথ অ্যাকশন প্ল্যান, বর্ষার আগে ডেঙ্গুর আগাম সতর্কতা, জেলা হাসপাতালে গুরুতর ডেঙ্গুসেবা, প্রতি ত্রৈমাসিকে স্বাস্থ্যব্যয় প্রকাশ, ডিজিএইচএস ও আবহাওয়া অধিদপ্তরের যৌথ তথ্যভান্ডার উল্লেখযোগ্য। প্রথম ধাপে কক্সবাজার, বরিশাল, ময়মনসিংহ, কুড়িগ্রামসহ ১৬টি অগ্রাধিকার জেলায় পাইলট চালুর প্রস্তাব করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
ভোজ্যতেল পরিমানে কম দেয়ায় লক্ষাধিক টাকা জরিমানা
ভোজ্যতেল পরিমানে কম দেয়ায় লক্ষাধিক টাকা জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top