রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৯:০১:০৯ অপরাহ্ন

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। বৃহস্পতিবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সিউক নির্বাহী পরিচালক মো: সাদিউর রহিম জাদিদ এর পরিচালনায় কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দুই উন্নয়ন কর্তৃপক্ষের পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি





