জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৯:০৩:৫২ অপরাহ্ন

যোগ্য নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে শ্রমিক আন্দোলনে গণভিত্তি রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে সব সেক্টরের শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে। শ্রমিকদের মধ্যে ইসলামী শ্রমনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে তাঁদের সমর্থন আদায় করতে হবে। শ্রমিকদের কাছে সেবার মানসিকতা নিয়ে যেতে হবে এবং তাঁরা যেখানেই সমস্যায় পড়বেন, সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের এগিয়ে এসে সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সোহেল আহমদ আরও বলেন, পাড়া-মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শ্রমিকদের সুসংগঠিত করে তাঁদের কাছে ইসলামী শ্রমনীতির দাওয়াত পৌঁছে দিতে হবে। একটি মজবুত ও গতিশীল সংগঠন প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের নিজেদের মানোন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট আলমগীর হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, সুনামগঞ্জ জেলা সভাপতি মমতাজুল হাসান আবেদ এবং হবিগঞ্জ জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ, সহকারী অঞ্চল পরিচালক হাফিজ আতিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল ফারুক, আয়কর আইনজীবী মাওলানা নিজাম উদ্দিন খান, লুৎফর রহমান দুলাল, আব্দুল মুমিত, মোজাম্মিল আহমদ, আক্কাস আলী, জেলা সহসভাপতি রেহান উদ্দিন রায়হান ও কামরুজ্জামান খান ফয়সল, জেলা সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান ও আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ

দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত

মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top