জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো : প্রবাসী কল্যাণমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৪১:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : অদক্ষ শ্রমিক নয়, দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দক্ষতা অর্জনে বাংলাদেশ বিশ্বে এক নম্বরে থাকবে-এ লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রান্তিক শক্তি লিমিটেডকে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অবৈধ পথে কিংবা সাগরপথে ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়া বন্ধ করতে হবে।
অবৈধভাবে বিদেশ যাওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এবং পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হওয়া। এতে দেশের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন। এখানকার প্রশিক্ষণ কার্যক্রম দেখে তারা অভিভূত হয়েছেন।
প্রবাসে যেতে ইচ্ছুকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যে দেশে যাবেন, সে দেশের আইন মেনে চলতে হবে। নিজেদের আচরণের মাধ্যমে বিদেশের শ্রমবাজার ধরে রাখতে হবে। কয়েকজনের ভুলের কারণে যেন পুরো দেশ ও সংশ্লিষ্ট পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে হয়রানি ও প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করে যারা মানুষকে চাকরির কথা বলে হয়রানি করার চেষ্টা করবেন, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।
আনসার ও ভিডিপির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ বাহিনীর শৃঙ্খলা, কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ তাকে আশাবাদী করেছে। তাদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া উপজেলাগুলো চিহ্নিত করে সেখানকার নারী-পুরুষদের যুগোপযোগী প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইনসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ

২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ

আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর

আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর

জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি

জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বাড়ছে ডলারের দাম
বাড়ছে ডলারের দাম
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার
নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top