জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

জেসিপিএসসিতে দিনব্যাপী ইনোভেশন ফেয়ার


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:০১:১৯ অপরাহ্ন

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (জেসিপিএসসি) দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের মাল্টিপারপাস শেডে মেলার উদ্বোধন করেন জেসিপিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ জুলফিকার আলী, এএফডব্লিউসি, পিএসসি।
মেলাটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। মেলায় শিক্ষার্থীদের তৈরি ৮৯টি প্রজেক্ট প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী ধারণা ও চমৎকার উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে। বিচারকমণ্ডলী শিক্ষার্থীদের প্রজেক্টের উপস্থাপনা, কার্যকারিতা ও বর্ণনা পর্যালোচনা করে মূল্যায়ন করেন।
প্রজেক্ট উপস্থাপনের চূড়ান্ত পর্বে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমাÑএই চার হাউসের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২টি প্রজেক্টকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার পরবর্তী সময়ে প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শাহ জুলফিকার আলী বলেন, মানুষের আজন্ম কৌতূহল আর অদম্য ভাবনাই পৃথিবীকে সুন্দর ও আধুনিক করেছে। আদিম যুগে আগুন আবিষ্কার থেকে শুরু করে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অভিযান ও জিন প্রযুক্তি পর্যন্ত প্রতিটি যুগান্তকারী পদক্ষেপের মূলে রয়েছে মানুষের উদ্ভাবনী চেতনা। ইনোভেশন কেবল বিজ্ঞানাগারে সীমাবদ্ধ নয়; কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও তথ্যপ্রযুক্তিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে এর সুবিশাল সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের বাস্তবভিত্তিক জ্ঞানচর্চা শিক্ষার্থীদের প্রকৃত উদ্ভাবক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে সমাজ থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করতেও ভূমিকা রাখবে।
জেসিপিএসসির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ সারোয়ার আকন্দ এইসির সার্বিক দিকনির্দেশনায় এবং উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক শারমিন আক্তারের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়। ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর আহ্বায়কের দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক রহমতুন্নেছা কোরেশী। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ

২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ

নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য

সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বাড়ছে ডলারের দাম
বাড়ছে ডলারের দাম
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার
লাক্কাতুরা থেকে মাদকসহ ৩ যুবক গ্রেফতার
নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কারাগারে
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
অনৈতিক কাজের দায়ে হোটেল সিলগালা, ৫ জন আটক
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের যাত্রা শুরু
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
সীরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাফল্য
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
এক বছরে কুরআনে হাফিজ ১১ বছরের শিশু
সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top