জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ


প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:৪৭:১৩ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: মাদক মামলায় আটক স্বামীকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. জামাল মিয়া। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য-সংক্রান্ত একটি ঘটনায় গত ২৬ অক্টোবর মো. আছাহাব (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করে তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন।

সাজা ভোগ শেষে বাড়িতে ফিরে আছাহাব জানতে পারেন, তাঁকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর স্ত্রী নারকিছ বেগমের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছেন ইউপি সদস্য জামাল মিয়া।

অভিযোগে আরও বলা হয়, কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে নারকিছ বেগম ওই টাকা জামাল মিয়াকে দেন। পরবর্তী সময়ে আছাহাব টাকা ফেরত চাইলে জামাল মিয়া তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং আরও টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আছাহাব উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাঁর স্ত্রীর কাছ থেকে নেওয়া টাকা উদ্ধারের উদ্যোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জামাল মিয়া বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট এর আরও খবর
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top